1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে~ হেলাল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে~ হেলাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি।।খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খুলনা-৪ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত হয়েছে, এই অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা-৪ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।তিনি বলেন, খুলনা-৪ আসনের সবচেয়ে বড় শক্তি হলো ধর্মীয় সম্প্রীতি। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে।

বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো বিভেদ নয় , ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই হবে সমান অধিকারভুক্ত নাগরিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যের মাধ্যমে খুলনা-৪ কে উন্নয়নের পথে ফেরানোই হবে আমার মূল লক্ষ্য।

তিনি বলেন শিক্ষা ও চিকিৎসা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। খুলনা-৪ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও মানসম্মত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, বৃত্তি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।
একই সঙ্গে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট দূর করা, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ এগোবে না। নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে পরিবার ও সমাজে তাদের অবস্থান শক্তিশালী করা হবে।
পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।তিনি বুধবার ( ২৮ জানুয়ারি ) দিনব্যাপী তেরখাদা উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনের শুরুতে তিনি মধুপুর ইউনিয়নের কোলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন এবং কোলা বাজারে গণসংযোগ চালান। পরে পারহাজি গ্রামে নারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর লস্করপুর ও মোকামপুর বাজারে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন।রাতে তিনি আজগড়া ইউনিয়নের আজগড়ার বটতলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের কবিগান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, তেরখাদা উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, গোলাম মোস্তফা ভুট্টু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।