নিউজ ডেস্ক || বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পরে দেশের কয়েকটি বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যেসব এলাকায় ঝড়ের আশঙ্কা রয়েছে সেখানে নৌযানসহ সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে খোলা জায়গা, নদী বা জলাশয়ের আশপাশে অবস্থানকারীদের ঝড়ের সময় সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।