1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁয় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নওগাঁয় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৩ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন,নওগাঁ || নওগাঁর বদলগাছির মেরিনা আক্তার একসঙ্গে পাঁচ ছেলে সন্তান জন্ম দিলেন।নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আব্দুল মজিদের স্ত্রী মেরিনা (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিজারিয়ান অপারেশন করে একে একে ৫টি ছেলে সন্তান বের করে আনা হয় মেরিনার পেট থেকে।মেরিনা পরপর দুটি কন্যা সন্তান জন্মদানের ১১ বছর পর একসাথে পাঁচজন ছেলে সন্তানের জন্ম দেওয়ায় মা মেরিনা খাতুন সহ পুরো পরিবারে বইছে আনন্দের বন্যা। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একসঙ্গে জন্ম দেওয়া পাঁচ সন্তান ও প্রসূতি মা সুস্থ রয়েছেন।

বর্তমানে মেরিনা খাতুন রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী তাহাকে মোবাইল ফোনে পাঁচ সন্তানের বাবা হওয়ার খবর জানানো হয়েছে।

মেরিনা খাতুনের মামা নয়ন বাবু জানান, তারা আগে থেকেই ৩টি বাচ্চা হবে জানতেন। এ জন্য হাসপাতালে পাঁচজন নারীকে রাখা হয়েছিল। গত মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

এখানকার চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর রামেক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।বেলা ১১টায় অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।

তিনি আরও জানান, খবর পাওয়ার পরে বাড়ি থেকে আত্মীয়স্বজন মিলে অন্তত ১৫ জন মেয়ে এসেছেন। তারা বাচ্চাদের নিয়ে ছোটাছুটি করছেন। পাঁচজন নারীর হাতে ৫টি স্যালাইনের পাইপ ধরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাচ্চার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রামেক হাসপাতালের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান রোকেয়া খাতুন বলেন রুগি ‘ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন এক কেজি, দুইটির এক কেজি ৩০০ গ্রাম করে ও দুইটির এক কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ কালবেলাকে জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।