1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের ইতনায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রায় নীলকুঠি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলের ইতনায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রায় নীলকুঠি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫১ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ব্রিটিশ শাসনামলের নীলচাষ ও কৃষকদের ওপর অমানবিক নির্যাতনের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ‘ইতনা নীলকুঠি’। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংরেজ কুঠিয়ালদের দ্বারা নির্মিত এই কুঠিটি এখন অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে।

ঐতিহাসিক তথ্যানুসারে, এই নীলকুঠি থেকেই একসময় লোহাগড়া ও আশপাশের অঞ্চলের নীলচাষ নিয়ন্ত্রণ করা হতো। তৎকালীন সময়ে স্থানীয় কৃষকদের ধান চাষ বাদ দিয়ে নীল চাষে বাধ্য করা হতো এবং ব্যর্থ হলে চলত অমানবিক নির্যাতন। বর্তমানে কুঠিটির ছাদ ধসে পড়েছে এবং দেয়ালগুলোতে বড় বড় গাছ গজিয়ে ফাটল সৃষ্টি হয়েছে। বিপ্লবী বাঘা যতীনের স্মৃতিবিজড়িত এই গ্রামের এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ইতিহাস সচেতন মহলের দাবি, প্রত্নতত্ত্ব বিভাগ দ্রুত উদ্যোগ নিলে এই প্রাচীন নিদর্শনটি রক্ষা করা সম্ভব হবে এবং এটি হয়ে উঠতে পারে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান।

ইতনার স্থানীয় চিত্রকর,কবি ও সাংবাদিক আলী আজগর রাজা বলেন বিশ্ববরেণ্য চিত্র শিল্পী এসএম সুলতান, প্রখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্ত ও বিখ্যাত সেতার বাদক উদয় শংকর, রবি শংকর এর স্মৃতি বিজড়িত এই নড়াইলের ইতনা একটি ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি গ্রাম।

এই গ্রামে বিশ্ববিখ্যাত চিত্র শিল্পী এসএম সুলতান শিশুদের জন্য একটি আর্ট স্কুল নির্মান করেছিলেন। তাছাড়াও বিখ্যাত ওপন্যাসিক নিহাররঞ্জন গুপ্তের বাড়িও এই ইতনায়। তাই আমাদের দাবী এই ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে নড়াইল জেলা প্রশাসক সহ সকলের সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।