1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলের লোহাগড়ায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৮৮৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এর নেতৃত্বে লোহাগড়া ও নড়াইলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ভ্যান মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৫ (অক্টোবর) বিকাল ৪ টায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) শ্রমিক শাখার আয়োজনে লোহাগড়া শহরের কুন্দশী চৌরাস্তা এলাকা থেকে প্রায় ৫ সহস্রাধিক ভ্যানের একটি মিছিল বের হয়ে নড়াইল সদর উপজেলার চৌগাছা  বাস ষ্ট্যান্ড ঘুরে পুনরায় কুন্দশী এলাকায় এসে শেষ হয়।

বিশাল এই ভ্যান মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ  ন্যাশনাল পিপলস্ পার্টি ( এনপিপির) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা বদিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া,  এনপিপির শ্রমিক শাখার নেতা তরিকুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা, বিএনপি নেতা ইকলাস মোল্লা, দিঘলিয়া ইউনিয়ন এনপিপির সভাপতি রেজাউল করীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, এনপিপির মহিলা নেত্রী ববিতা বেগম, হীরা খানম সহ প্রমূখ।

ভ্যান মিছিল পূর্ব এক সমাবেশে এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ ২০১৮ সালে আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমি আমার নিজের ভোট দিতে পারি নাই। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন

অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। এ বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নড়াইল-২ আসনে  কাজ করতে বলেছেন, তারই ধারাবাহিকতায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আজকের এই  ভ্যান মিছিল। সকলে আমর জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।