1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে পিকআপ–ট্রলির সংঘর্ষে হেলপারের মৃত্যু,আহত ৪ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে পিকআপ–ট্রলির সংঘর্ষে হেলপারের মৃত্যু,আহত ৪

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৬ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইলে পিকআপ ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল ইসলাম বাবু। তিনি সাতক্ষীরা জেলা সদরের বাসিন্দা এবং তার পিতার নাম হাশেম আলী।

আহতরা হলেন নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমজেদ আলীর ছেলে ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের জামির মোল্যার ছেলে হুসাইন (১৮), জালালের ছেলে আকাশ (১৮) এবং একই গ্রামের আকাশ খান (২১)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার তালতলা ঘোষবাড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি ট্রলি ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার বাবু ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখে দুটি ট্রলি দ্রুতগতিতে প্রতিযোগিতার মতো চলছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মো. সেকেন্দার আলী জানান, নিহত হেলপারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।