1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা মামলার দু'জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা মামলার দু’জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন , নড়াইল প্রতিনিধি।।নড়াইল সদর উপজেলায় চুরির অপরাধে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন ও পিটিয়ে মো. আনোয়ার হোসেনকে (৩১) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অপূর্ব বিশ্বাস (২৬) ও প্রসেনজিৎ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শুক্রবার (৩ জুলাই) রাতে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।শনিবার (৪ জুলাই) সকালে র‍্যাব-৬ যশোরের মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়নের খলিশাখালি গ্রামের অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস ও একই গ্রামের নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস।উল্লেখ্য, গত ২৪ জুন নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের মালোপাড়া এলাকার আকাশ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, হৃদয় বিশ্বাসসহ কয়েকজন যুবক

মিলে আনোয়ারকে চুরির অভিযোগে ধরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সাথে বেঁধে রাতভর মারধর ও নির্যাতন করে। নির্যাতনে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় গত ২৯ জুন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন এবং পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে।এদিকে প্রতিবন্ধী আনোয়ারের মৃত্যুতে ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

তার মৃত্যুতে এলাকাবাসী বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অব্যাহত রেখেছে এলাকাবাসী। আনোয়ার হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।