1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে বিএনপির অফিস ভাংচুর, গুলিবিদ্ধসহ আহত ২ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে বিএনপির অফিস ভাংচুর, গুলিবিদ্ধসহ আহত ২

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৯ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুই জন আহত হয়েছেন।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কালিয়া উপজেলার বুড়িখালি বাজারে স্থানীয় অধিপত্যেকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মো: আমিনুর গাজী (৩৭) নামে একজন গুলিবিদ্ধ এবং হেকমত শেখ (৩৬) নামে একজন টেটাবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে সেখান থেকে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান,উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় অধিপত্যেকে কেন্দ্র করে বিএনপি সমর্থীত আকুববর শেখ ও আওয়ামী লীগ সমর্থীত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বিএনপি সর্মথিত আকুবর শেখ বুড়িখালী বাজারে বিএনপি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যার পরে বিএনপির অফিস থেকে বের হলে আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ আমিনুর গাজীকে গুলিবিদ্ধ ও হেকমত শেখকে টেটা বিদ্ধ করে। পরে স্বজনরা গিয়ে তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আমিনুর গাজী নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের কওসার গাজীর ছেলে ও হেকমত শেখ একই গ্রামের মনজু শেখের ছেলে।এ ঘটনায় বুড়িখালী বিএনপির অফিসসহ ৪/৫টি দোকান ভাংচুর করেছে সন্ত্রাসীরা।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার শরীফ মোহাম্মদ হাসান বলেন, একজনের হাতে টেটা বিদ্ধ অপর জনের গুলি বিদ্ধ হয়েছে কিনা তা এক্সরে রির্পোট ছাড়া বলা যাচ্ছে না।

এ ঘটনায় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।