1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নবগঙ্গা ডিগ্রী কলেজে ১৮ দিনে ৩ বার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নবগঙ্গা ডিগ্রী কলেজে ১৮ দিনে ৩ বার কমিটি পরিবর্তন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩১৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিানাঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ নবগঙ্গা ডিগ্রী কলেজের গভর্নিং বডির কমিটি ১৮ দিনে ৩ বার পরিবর্তন করা হয়েছে। এতে করে শিক্ষক ও শিক্ষাথীসহ এলাকার সাধারন জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়ায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্র মোতাবেক জানা গেছে, গত ১২/৯/২০২৪ তারিখের ২৮১২ নং স্মারকে নবগঙ্গা কলেজের এডহক কমিটিতে মোঃ টিপু সুলতানকে সভাপতি এবং মোঃ নজরুল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করে এক প্রজ্ঞাপনে কলেজের অধ্যক্ষকে অবহিত করা হয়। ওই কমিটি ২১ সেপ্টেম্বর তারিখে কলেজে এক সাধারন সভা করেন। এদিকে গত ২৪/৯/২০২৪ ইং তারিখে ৩১৮২ নং স্মারকে এক পত্রে একই কলেজ পরিদর্শকের স্বাক্ষরে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের পরিবর্তে সভাপতি পদে মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য পদে মোঃ আবুল হোসেনকে মনোনীত করে আরেক পত্র দেন।

সর্বশেষ গত ২৯/৯/২০২৪ তারিখে ৩৩৮৬ নং স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই একই কলেজ পরিদর্শক অপর এক পত্রে সভাপতি মোঃ রাশেদুজ্জামান রেজা এবং বিদ্যোৎসাহী সদস্য মোঃ আবুল হোসেনের কমিটি বাতিল করে মোঃ টিপু সুলতান ও মোঃ নজরুল ইসলামের কমিটি পুনঃর্বহাল করেন। এদিকে দীর্ঘদিন ধরে ওই কলেজের অধ্যক্ষ পদ শূন্য রয়েছে ।

নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বলেন, সভাপতি পদ বার বার পরিবর্তন করায় তিনি কলেজের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এ ছাড়া কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী পদ নিয়ে ১৮ দিনে ৩ বার পরিবর্তন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।