খুলনার খবর।। খুলনা ০৮ মার্চ, ২০২৬: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও জননেতা নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ( ৫ মার্চ ) দুপুরে নগর ভবনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার কেসিসির নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, প্রক্টর শাকীল আহমদ, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান সহ বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ ও কর্মকর্তা বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।