নিজস্ব প্রতিবেদক।।নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস- ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শনিবার ( ১৮ জুলাই ) দুপুর ১২ টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য দেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ হাফিজুর রহমান, লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকীল আহমদ। অতিথীরা তাঁদের বক্তব্যে ১৮ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উদযাপনকে অধিকতর গুরুত্ব দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহিদের প্রতিশ্রোদ্ধা ও আহতদের গুরুত্বের সাথে স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, সহকারী রেজিস্ট্রার শেখ মাকসুদুর রহমান, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে জুলাই গণঅভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের গভীরভাবে স্মরণ করে মোনাজাতে দোয়া করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আনিসুজ্জামান
ইমাম ও খতিব সানিয়াতুল বিদা জামে মসজিদ, খুলনা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।