নিজস্ব প্রতিবেদক।। নর্থ ওয়েস্টার্ন ইউ ইউনিভার্সিটিতে আইন অনুষদের স্প্রিং-২০২৬ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৮ জুলাই ) সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলে এ ভর্তি পরীক্ষা।
এবারের স্প্রিং-২০২৬ এর ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১০৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় সার্বিক বিষয়ের খোঁজখবর নেওয়ার জন্য পরিদর্শনে যান নর্থ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও ভর্তি কমিটির সভাপতি ফারজানা আক্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান সহ আইন অনুষদের স্প্রি-২০২৬ এর অনুষ্ঠিতব্য পরীক্ষা পরিচালনা কমিটির শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, ১০৬ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে উত্তীর্ণদের মধ্য থেকে ৭৫ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়া হবে অত্র ইউনিভার্সিটির আইন অনুষদে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।