1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬০৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো এনডব্লিউইউ সিএসই ফেস্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য সৈয়দ হাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুসদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান, কম্পিউটার ক্লাব কম্পট্রন এর এডভাইজার এবং সিএসই ফেস্ট এর আহ্ববায়ক এম. রায়হান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ,সহকারী প্রক্টরবৃন্দ, , শিক্ষক, শিক্ষার্থী, কম্পট্রন ক্লাব এর কমিটি ও সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এনডাব্লিউইউ সিএসই ফেস্ট এ দেশের নামকরা ৭১ টি ইনস্টিটিউট থেকে প্রায় ৯০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং এ ফেস্টের মূল সেগমেন্ট ছিল, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শোকেজ, পোস্টার প্রেজেন্টেশন, ডাটাথন সহ বিভিন্ন ইনডোরস গেম। এছাড়া গেমিং সেগমেন্টে ছিল চারটি ইভেন্ট। ফেস্টে বিভিন্ন সেগমেন্ট থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ও রানার্স আপদের হাতে তুলে দেওয়া হয় মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকার পুরস্কার। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মো: মিজানুর রহমান শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।