1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি || নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন হলো মহান বিজয় দিবস-২০২৫। সোমবার (১৬ ডিসেম্বর) নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নগরীর তেতুলতলা মোড়স্থ ভবন-২ এ মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ মাহরুফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন সেসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কে দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ড. রেজাউল আলম, সদস্য সৈয়দ হাফিজুর রহমান ও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস- চ্যান্সেলর প্রসেসর কানাই লাল সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মো: ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ,বিভাগীয় প্রধানগণ,সহকারী প্রক্টরবৃন্দ,দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সবুজবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাসরুল্লাহ। এর আগে ইউনিভার্সিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।