1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
না-ফেরার দেশে সাবেক জাতীয় ফুটবলার দস্তগীর - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

না-ফেরার দেশে সাবেক জাতীয় ফুটবলার দস্তগীর

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।দেশের ফুটবল অঙ্গনের এক প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ফুটবল কোচ ‘দস্তগীর হোসেন নিরা’ আর নেই। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মাগরিবের নামাজের পর খুলনা মোহামেডান ক্লাবে অবস্থান করছিলেন নিরা। সেখানে তিনি দুজন সিনিয়র খেলোয়াড়কে ইনজুরি-পরবর্তী ফিজিওথেরাপি দিচ্ছিলেন। দ্বিতীয় খেলোয়াড়কে সেবা দেওয়ার সময় হঠাৎ তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে বাসায় নেওয়া হয় এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকই তার মৃত্যুর কারণ।

খুলনা ইয়ং মুসলিম ক্লাবের হয়ে ফুটবলের আঙিনায় পা রাখা নিরার ক্যারিয়ার ছিল অত্যন্ত বর্ণাঢ্য। তিনি দেশসেরা ক্লাব ঢাকা আবাহনী, খুলনা আবাহনী ও খুলনা মুসলিম ক্লাবের হয়ে দীর্ঘকাল রক্ষণভাগ সামলেছেন। তার অসামান্য নৈপুণ্যে তিনি জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে তিনি নিজেকে ফুটবল সংগঠক ও প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন উচ্চতর ‘এ’ লাইসেন্সধারী ফুটবল কোচ। খুলনা জেলা দলের কোচের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজের একটি ফুটবল একাডেমি পরিচালনা করতেন। মৃত্যুকালে তিনি খুলনা সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে দস্তগীর হোসেন নিরার এক পুত্র সন্তানের জনক। আজ বুধবার জোহর নামাজের পর খুলনার টুটপাড়া পাইপের মোড় সংলগ্ন মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

তার এই আকস্মিক মৃত্যুতে খুলনার ক্রীড়াঙ্গনসহ দেশের ফুটবল মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিবেদিতপ্রাণ এই ফুটবল ব্যক্তিত্বের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও তার প্রাক্তন সতীর্থরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।