1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নিজস্ব অর্থায়নে নব্বইরশি বাসস্ট্যান্ডের বালুর রাস্তায় সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নিজস্ব অর্থায়নে নব্বইরশি বাসস্ট্যান্ডের বালুর রাস্তায় সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৪ বার শেয়ার হয়েছে

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ জনপদ নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তাটি দীর্ঘ বছর ধরে চরম দুর্ভোগের প্রতীক হয়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে সৃষ্টি হয় হাঁটুসমান জলাবদ্ধতা, ফলে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে এই সড়কটি যেন একটি ছোট খালে পরিণত হয়, যেখানে ভ্যান বা অন্যান্য যানবাহন ছাড়া চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য।

প্রতিদিন শত শত পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল স্থানীয়দের মধ্যে। বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সময় রাস্তাটির অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করেছেন।এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের পরও দীর্ঘদিন সমস্যার সমাধান না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছিলেন। এমন সময় আসাদুজ্জামান মিলনের এই উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “বছরের পর বছর আমরা এই দুর্ভোগ সহ্য করে আসছি। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এখন যদি সড়কটি সংস্কার হয়, তাহলে হাজারো মানুষের চলাচল সহজ হবে।”এ বিষয়ে আসাদুজ্জামান মিলন বলেন, “জনগণের দুর্ভোগ দেখে বসে থাকা যায় না। মানুষের কষ্ট লাঘবের জন্য আমার সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব।”

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে শুধু সাময়িক নয়, বরং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ সুগম হবে এবং নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।