1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি আটক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ২০২৬ দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১৮-০১-২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় নৌবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শামশুল হক ওরুফে বদাফুলাকে আটক করে।

টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন তথ্যের মাধ্যমে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হকের অবস্থান জানতে পেরে টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় নৌ কন্টিনজেন্ট এবং স্পেশাল ফোর্স (সোয়াডস্) এর অভিযানিক দলটি রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করতে সক্ষম হয়। আটককৃত সন্ত্রাসীর তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের ছাপড়ি ঘর তল্লাশি করে ০২টি বিদেশি পিস্তল, পিস্তলের ০৩ রাউন্ড তাজা গোলা, শর্টগানের ০২ রাউন্ড তাজা গোলা এবং ০১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে অর্থ আদায় ও জোরপূবর্ক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ০৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।