1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নৌবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিং- এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার (০৯-১২-২০২৫) সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়াও, তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন পরিবেশনা উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে জুলাই-আগস্ট এর বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতার আত্মত্যাগকে তুলে ধরেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটগণ দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকটে ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতে উন্নয়নের ধারাকে শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তা ধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে।

একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক এবং সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।