1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে র‍্যালি আয়োজন মহানগর শিবিরের - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে র‍্যালি আয়োজন মহানগর শিবিরের

  • প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার পবিত্র রমাদান কে স্বাগত জানিয়ে ও রমাদানের পবিত্রতা সংরক্ষণে নগরবাসীকে আহ্বান জানিয়ে স্বাগত র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শিববাড়ি মোড়ে শেষ হয়।

মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন।

র‍্যালি উত্তর সমাবেশে বক্তারা আত্মশুদ্ধির মাস রমাদানে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে সরকারসহ সকলের নিকট আহ্বান জানান। ছাত্রসমাজসহ খুলনাবাসীকে পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে সিয়াম পালন, জামায়াতে নামাজ আদায়, অর্থসহ কুরআন তিলাওয়াত ও বেশি বেশি নফল ইবাদত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, রমাদানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন। ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।

রমাদান মাসে সাধারণ মানুষের নির্বিঘ্নে সিয়াম সাধনার লক্ষ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

মহানগর শিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় র‍্যালিতে উপস্থিত ছিলেন মহানগর শাখার সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, বিজ্ঞান সম্পাদক জে আই সাবিত, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, বিএল কলেজ সভাপতি হযরত আলী, কমার্স কলেজ সভাপতি তারেক রহমান, মহসীন কলেজ সভাপতি মুহতারম বিল্লাহ, সুন্দরবন কলেজ সভাপতি ইমরান খান, সিটি কলেজ সভাপতি মিলন হোসাইন, সদর উত্তর থানা সভাপতি এহসানুল মাহবুব সাকিব, সদর দক্ষিণ থানা সভাপতি জোবায়ের আল মাহমুদ, সোনাডাঙ্গা উত্তর থানা সভাপতি নাইমুল ইসলাম, সোনাডাঙ্গা দক্ষিণ থানা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, খালিশপুর পূর্ব থানা সভাপতি মেসবাহ উদ্দিন, খালিশপুর পশ্চিম থানা সভাপতি আলামিন হোসেন, দৌলতপুর উত্তর থানা সভাপতি লিমন ইসলাম, দৌলতপুর দক্ষিণ থানা সভাপতি মাহী চৌধুরী, হরিনটানা থানা সভাপতি আবু হানিফা, লবনচরা থানা সভাপতি মোকাররম হোসাইন, আড়ংঘাটা থানা সভাপতি রায়হান হোসেন প্রমুখ।

র‍্যালিতে ‘আহলান সাহলান মাহে রমাদান’, ‘রমযানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে’, ‘কুরআন পড়ুন, কুরআন বুঝুন, আল কুরআনের সমাজ গড়ুন’–সহ রমাদানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মহানগর ছাত্রশিবিরের সকল পর্যায়ের জনশক্তিসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এ স্বাগত র‍্যালিতে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।