1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পর্যবেক্ষক প্রশিক্ষণ ম্যানুয়ালের উদ্ধোধন খুলনায় ভয়েস নেটওয়ার্কের দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষকদের কর্মশালা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পর্যবেক্ষক প্রশিক্ষণ ম্যানুয়ালের উদ্ধোধন খুলনায় ভয়েস নেটওয়ার্কের দিনব্যাপী নির্বাচন পর্যবেক্ষকদের কর্মশালা

  • প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।অবৈধ অস্ত্র উদ্ধার এবং পেশি শক্তির নিয়ন্ত্রণ করতে না পারলে বহুল প্রতিক্ষীত উৎসবমুখর নির্বাচন আয়োজন সম্ভব হবে না। বিগত নির্বাচনগুলো নিয়ে মানুষের মাঝে বিস্তর অসন্তোষ বিরাজমান। ভয়েস নেটওয়ার্ক এর উদ্যোগে খুলনা অঞ্চলের নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি এ কথা বলেন।

জেসমিন টুলি বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যক্ষেণ ব্যবস্থা গড়ে তোলার জন্য নির্বাচন পর্যবেক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল অপরিহার্য। এ লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলেক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ প্রণীত পর্যবেক্ষণ ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়।
আজ শনিবার (২৭ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০টায় খুলনা মহানগরীর শিল্পকলা একাডেমির থিয়েটার হলে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনী আসনগুলোর তিন শতাধিক পর্যবেক্ষক উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

নির্বাচন পর্যবেক্ষকগণ যাতে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য কর্মশালায় পর্যবেক্ষণের নীতি, পদ্ধতি, নির্বাচনী আইন ও বিধি এর নানান দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।ভয়েস নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সভাপতি ও জাতীয় উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন এর সভাপতিত্ব করেন। ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম এর সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়্যারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: সাহাবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ, খুলনা প্রেসক্লাবেব সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন – বিএফউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, নির্বাচন অবজার্ভার বিশেষজ্ঞ জাহিদুল ইসলাম, আবদুল্লাহ শাহীন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, আমরা যার যার অবস্থান থেকে পর্যবেক্ষণসহ নির্বাচন সংক্রান্ত দায়িত্বগুলো সৎভাবে এবং যথাযথভাবে পালন করতে পারি, তাহলে বাংলাদেশে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরপর তিনটি নির্বাচনে গণমানুষের ভোটাধিকার ছিলনা। একটি গোটা জেনারেশন জানেই না, ভোটাধিকার প্রয়োগ কীভাবে প্রযোগ করতে হয়। গণতন্ত্রের স্বাদই তাদের অজানা।একটি অনুকূল, অবাধ, নিরাপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনায় সম্পৃক্ত প্রতিটি প্রতিষ্ঠানকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার ব্যাপারে বক্তারা গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, নির্বাচন পর্যবেক্ষণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অপরিবার্য অংশ। যা গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করবে। কারণ স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক শাসনের মূল ভিত্তি।

বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।