1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ছাত্রনেতা রফিকের উদ্যোগে গনসংযোগ ও লিফলেট বিতরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় ছাত্রনেতা রফিকের উদ্যোগে গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৩ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। “খুলনার পাইকগাছায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা -৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছাত্রনেতা এস এম রফিকুল ইসলাম রফিক।

রোববার  উপজেলার পৌরসদরের বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ ও গনসংযোগে অংশগ্রহণ করেন।লিফলেট বিতরণ ও গণসংযোগকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিক বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন কবির,বিশিষ্ট আইনজীবী এ্যাড. সরোয়ার মাহবুব, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা আবু মুসা মুন্না,আক্তার হোসেন,জামাল ফারুক, আবু মুসা, শাহেব আলী মোড়ল,জাফর সরদার, ছাত্র নেতা সাইফুল ইসলামসহ শত শত নেতাকর্মী লিফলেট বিতরণ ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।