1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী'কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা 

  • প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা – ৬ (কয়রা – পাইকগাছা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ের লক্ষ্যে  ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী গদাইপুর বাজার চান্নি চত্বরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ। বিএনপি নেতা ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জিএম মিজানুর রহমান।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী,যুব নেতা কাজী ইসতিয়াক আহমেদ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক লক্ষি রানী গোলদার,কাজী কাকলি আক্তার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক ও যুবনেতা কাজী তোহিদুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোকলেছুর রহমান কাজল, মুজিবুর রহমান,আব্দুল গফুর সরদার,আজিবর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান,যুব নেতা শাহিনুর রহমান যুব নেতা কাজী সিফাত উল্লাহ রফিকুল ইসলাম, গাজী কামাল,ছন্দা সুলতানাসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন,ধানের শীষ বিজয়ের লক্ষ্যে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। বিএনপি এ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এদেশের মানুষ সব সময় বিএনপি’র প্রতি আস্থা এবং ভালোবাসা রেখেছে। কারণ বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রের উন্নয়ন হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নারী শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়। তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।