1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় পাগলী দিলো নিষ্পাপ শিশুর জন্ম,নেই পিতৃপরিচয় - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় পাগলী দিলো নিষ্পাপ শিশুর জন্ম,নেই পিতৃপরিচয়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮২ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || “রাখে আল্লাহ, মারে কে” এই চিরন্তন প্রবাদ যেন হুবহু সত্যি হয়ে ধরা দিল খুলনার পাইকগাছায়। মেইন রোডের এক কোণে, হিরো শোরুমের বিপরীতে এস এম সাউন্ড দোকানের সিঁড়িতে হঠাৎ ভেসে এলো এক তরুণীর চিৎকার। প্রথমে সবাই ভয় পায়, পরে দেখা যায় চিৎকারটি এক নতুন জীবনের আগমনের।

এক মানসিক ভারসাম্যহীন নারী, যার পরিচয় জানা নেই কারও, রাস্তার উপরেই প্রসব করলেন একটি ফুটফুটে কন্যাশিশু। কারও সাহায্য ছাড়াই জন্ম হলো ২.৬ কেজি ওজনের সেই নিষ্পাপ প্রাণের। মা হয়েও তিনি জানেন না, তার সন্তান কে। আর সন্তানটি জন্ম নিয়েই পেল না বাবার পরিচয়।

চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় ব্যবসায়ী লাবণ্য লাবু। সঙ্গে যোগ দেন গ্রাম্য চিকিৎসক আব্দুল হালিমসহ স্থানীয়রা। তাদের দ্রুততায় নবজাতক ও প্রসূতিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখন দুজনেই সুস্থ ও নিরাপদ আছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ এবং নার্স রেহানা পারভীন ও হামিদা খাতুন বলেন, মা ও শিশু উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রসবের কিছুক্ষণ পর দেখা যায়,পাগলী মা শিশুটিকে অস্বাভাবিকভাবে চেপে ধরছেন। নিরাপত্তার স্বার্থে মা ও সন্তানকে আপাতত আলাদা রাখা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই ঘটনা ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,“আমরা প্রথমেই মেয়েটির পরিচয় জানার চেষ্টা করছি। যদি সেটা সম্ভব না হয়,তাহলে সরকারি ব্যবস্থায় শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন,সে লক্ষ্যে সমাজসেবা অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।