1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বহিষ্কার আদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল  - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় বহিষ্কার আদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি নেতা এনামুল 

  • প্রকাশিত : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের করায় দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক।

গত ২৩ শে নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসএম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।বহিস্কার আদেশ প্রত্যাহার পর নেতা কর্মীদের মধ্যে শুরু হয় আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ।সোমবার বিকালে এসএম এনামুল হক উপজেলার সীমান্ত কাশিমনগর পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান।পরে হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে এনামুল হক কে উপজেলা সদরে নিয়ে আসেন।

এসময় পথে পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এস এম এনামুল হক। এসময় বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন, খুলনার কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম সহ স্থানীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এস এম এনামুল হক।

মটরসাইকেল শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক,পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক, ইব্রাহিম গাজী,আবুল বাশার বাচ্চু, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক,শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ইলিয়াস হোসেন, ওবায়দুল্লাহ সরদার, ডাঃ সাহাবুদ্দিন আহমেদ,ফয়সাল রাশেদ সনি ও সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী। উল্লেখ্য ২০২৪ সালের ৮ জুলাই এসএম এনামুল হক কে বহিষ্কার করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।