1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক, মাওলানা আবুল কালাম আজাদ।কর্মশালায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা করা হয়। মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জনগণের আস্থা অর্জন করতে হলে আমাদের প্রত্যেক কর্মীকে সততা, নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।

পাইকগাছা উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নির্বাচনী কার্যক্রমে জামায়াতে ইসলামীর ভূমিকা,জনগণের প্রত্যাশা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্র সহ-সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শফিকুল ইসলাম, খুলনা জেলা নায়েবে আমীর মাও গোলাম সরোয়ার,খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান,সহ সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,সভাপতিত্ব করেন মাওলানা সাইদুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওঃ বুলবুল আহমেদ, সহসেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বাইতুল মাল সম্পাদক মাওঃ আব্দুল খালেক, পৌরা আমীর ডঃ আসাদুল হক, পৌর নায়েবে আমীর সম আব্দুল আল মামুন, সেক্রেটার মিজানুর রহমান এড্যাঃ রুহুল আমিন, তামিম রায়হান সহ পাইগগাছ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।