1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্টের বিরুদ্ধে ছাত্র নেতা রফিকের সংবাদ সম্মেলন  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ পোষ্টের বিরুদ্ধে ছাত্র নেতা রফিকের সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার দেওয়ার পর খুলনা জেলা ও উপজেলা বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে জরুরী সংবাদ সম্মেলন করেছে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার কাজিমুছাস্থ নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও বিএনপির সদস্য সংগ্রহ-পুরাতন সদস্য নবায়ন কমসুচির খুলনা জেলা টিম প্রধান রফিকুল ইসলাম রফিক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজপথে গণতন্ত্র লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন। সেই নেতাকর্মীদের খাটো করে দেখার সুযোগ নেই। দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তাঁকেই কাঁদে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করবো। কিন্তু বর্তমান অসাধু ব্যক্তিরা নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ও দলের মধ্যে ভাঙ্গন ধরানোর জন্য ফেসবুকে ভূয়া আইডি খুলে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন। পোষ্টে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে ও আমার (রফিকের) পক্ষে পোস্ট দিচ্ছেন। কিন্তু এই ধরনের রাজনীতি আমি সমর্থন করি না এবং যারা এইসব পোস্ট করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন,সকল অপশক্তির বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো। ‘খুলনা বিএনপি’ নামে খোলা ফেসবুক আইডি থেকে পোস্ট করা ছবি তিনি সাংবাদিকদের দেখিয়ে বলেন, আমি এই গুলো সমর্থন করি না।

এসময় তিনি কয়রা পাইকগাছা টেকসই ভেড়িবাঁধ নির্মাণ ও বেতগ্ৰাম থেকে কয়রা সড়ক সংস্কারের জন্য দাবিও জানান। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট দিপংকর সাহা, হুমায়ূন কবির, এডভোকেট সরোয়ার মাহবুব, শহিদুল জোয়াদ্দার, আক্তার হোসেন, নকিম উদ্দিন জোয়াদ্দার, জাহিদুল ইসলাম, জিএম ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।