1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় শিক্ষানুরাগী শিক্ষক বদিউজ্জামানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় শিক্ষানুরাগী শিক্ষক বদিউজ্জামানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। খুলনার পাইকগাছায় বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষক বদিউজ্জামান জানাযায় হাজার হাজার জনতার অংশগ্রহণশেষে দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদালাপী শিক্ষানুরাগী ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু’র ভগ্নিপতি এস এম বদিউজ্জামান স্ট্রোক জনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

শনিবার জোহর বাদ তার কর্মস্থল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিএনপি,জামায়াতসহ ইসলামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

জানাযায় খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব,পাইকগাছা – কয়রা নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ,জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।

জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার মঈনুদ্দিন আহমদ,সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব শাহাজাহান আলী,মুকতি মাওলানা আবুল কাশেম গুলামুল্লাহ, রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও বিএনপি নেতা জিএম মিজানুর রহমান,উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য শেখ বেনজির আহমেদ লাল,আবু তালেব, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস,আব্দুল্লাহ আল মামুন, সরদার ফারুক আহমেদ, ইউপি সদস্য মসিয়ার রহমান মিলন,শিক্ষক আনিছুর রহমান,বাবর আলী গোলদারসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়য়ের শিক্ষকসহ হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন। জানাযা শেষে শিক্ষক বদিউজ্জামান কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।