1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছার দেলুটি ইউনিয়নে গণসংযোগ সহ উঠান বৈঠকে মনিরুল হাসান বাপ্পী - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছার দেলুটি ইউনিয়নে গণসংযোগ সহ উঠান বৈঠকে মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। “দেলুটি ইউনিয়নে ব্রিজ নির্মাণের মাধ্যমে বানিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো”পাইকগাছা উপজেলার মধ্যে সব থেকে অবহেলিত ও জরাকীর্ণ এই দেলুটি ইউনিয়ন। এখানে স্বাভাবিক ভাবে চলাচলের রাস্তা ঘাট নেই, আমি আজ ঘুরে ঘুরে দেখেছি কতটা অসহায় এই ইউনিয়নের জনসাধারণ। আমি এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে পাঠিয়েছে, আমি একটি বারের জন্য ভোট প্রার্থনা করছি।

আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ দিন। আমি এই দ্বীপপুঞ্জ ৩ ভাগে বিভক্ত দেলুটি ইউনিয়ন কে ঢেলে সাজাতে চাই। কয়রা-পাইকগাছা কে খুলনার সাথে সংযোগ করতে দেলুটিতে ব্রিজ নির্মাণ করে বানিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। তিনটি দ্বীপে বিভক্ত দেলুটি ইউনিয়ন জুড়েই একাধিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী এ কথা বলেন।

২৫ নভেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা ইউনিয়নের সভাপতি প্রভাষক সুজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. জিএম আব্দুর সাত্তার, এস এম ইমদাদুল হক, আবুল হোসেন, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, টিএম সাইফুদ্দিন সুমন, শেখ মেছের আলী সানা, শেখ রুহুল কুদ্দুস, স্বরজিত ঘোষ, যত্তেশ্বর সানা কার্তিক, প্রভাষক মনিরুজ্জামান মনি, হুরাইরা বাদশা, রুস্তম গাজী, সন্তোষ কুমার গাইন, সাদ্দাম হোসেন, টি এম আকিজ উদ্দীন, ওবাইদুল্লাহ সরদার, সাবেক চেয়ারম্যান সমারেশ হালদার, মাস্টার জিতেন্দ্র, শেখ বাদশা, মাহফুজুর রহমান, আরিফ হোসেন, শান্তুনু, নুরুজ্জামান, কিশোর মন্ডল, শহিদুর রহমান, রাজেশ রাজা, জাহাঙ্গীর গাজী, আরমান হোসেন, কামাল হোসেন, সিজার বাবু, ফয়সাল, জিয়াউল, মহাসিন, অসীম মন্ডল, মতিয়ার রহমান মোকিম, আব্দুর রাজ্জাক, আমিরুল হাওলাদার, আব্দুল মান্নান, আনারুল, কামাল, কামরুল, নূর ইসলাম, রুবেল হোসেন, ইস্রাফিল আহমেদ, আনারুল, রেনু গাইন, অনিমা মন্ডল প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।