1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা উপজেলা পর্যায়ে পানি অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছা উপজেলা পর্যায়ে পানি অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।। ” খুলনার পাইকগাছা উপজেলায় পানি অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর একশনস টু ক্লাইমেট চেঞ্জ ইনশিওরিং সাসটেইনএবল সলুশন (ACCESS) প্রকল্পের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব,মা সংসদ ও স্বাস্থ্য গ্রাম দলের সদস্যরা।

গণশুনানিতে পানি ও স্যানিটেশন-সংক্রান্ত নানান সমস্যা এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে  বক্তব্য রাখেন,উপজেলা ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম,মিতা রানী দাস,পূর্ণ চন্দ্র মন্ডল, রেজাউল করিম,খানজাহান আলী,আয়ুব আলী, লিল্টু রানী মন্ডল,ইমা খানম,নাজমুন নাহার ইতি প্রমুখ।

উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পানি, স্যানিটেশন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো তুলে ধরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে জনগণের সরাসরি সংলাপ প্রতিষ্ঠা করা এবং প্রাপ্ত মতামত ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এ গণশুনানির আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদে নারীদের জন্য পৃথক প্রকল্প গ্রহণ,গড়ইখালী ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণ, আর্সেনিকসহ সকল ধরনের পানি পরীক্ষার ব্যবস্থা, ওয়াশ সংক্রান্ত তথ্যের ডাটা ব্যাংক তৈরি এবং উপজেলায় স্থাপিত আর.ও. প্লান্টসমূহকে বাধ্যতামূলক পানি পরীক্ষার আওতায় আনার বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথি মাহেরা নাজনীন বলেন,“নারীদের জন্য প্রতি বছর পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে— যেমন ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ,সাইকেল বিতরণ ও সেলাই মেশিন বিতরণ। ইউনিয়ন পর্যায়েও গণশুনানি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, নদী ও বেড়িবাঁধ নির্মাণের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের হলেও উপজেলা প্রশাসন কাবিখা-কাবিটা মাধ্যমে ছোটখাটো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। পরিশেষে এনজিও সংস্থা ডরপকে এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।