1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র

  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮৮ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম || বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখন ব্যস্ত সময় পার করছে দেয়াল লিখনের কাজে। পাইকগাছা-কয়রার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে রাষ্ট্র ও সমাজ সংস্কারের নানা চিত্র।শিক্ষার্থীদের রঙ তুলির শৈল্পিক ছোঁয়ায় যেন বদলে গেছে গোটা পাইকগাছা-কয়রা উপজেলা।পেশাদার শিল্পী না হলেও তাদের নরম কোমল হাতের ছোঁয়ায় সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সড়কের পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালগুলো ।এ যেন এক ভিন্ন রুপের পাইকগাছা- কয়রা।

দুই উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছেন সংস্কারের নির্দেশনা,স্বাধীনতার জয়গান,তারুণ্যের উন্মাদনা,ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান।‘ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর,স্বাধীনতার সূর্যোদয়,কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙ্গা,তারা কি ফিরিবে আজ?তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে,যত তরুণ অরুণ গেছে অস্তাচলে।‘পানি লাগবে পানি,‘৩৬ শে জুলাই’,মোরা ঝঞ্চার মতো উদ্দাম’, তারা বিক্রি হতে পারে জনতা কখনো বিক্রি হয়না,জন্মেছি এক পতাকা তলে’-এ ধরনের বিভিন্ন স্লোগানে কোমলমতি শিক্ষার্থীরা রংতুলিতে গেয়েছেন সাম্যের গান,তুলে ধরেছেন বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা।দেয়াল গুলোতে স্থান পেয়েছে বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের লাল সবুজ পতাকা। মহান ভাষা আন্দোলনের রফিক,শফিক,সালাম, বরকত সহ ভাষা শহীদের কথা। রয়েছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ ও মুগ্ধ’র আত্মত্যাগের কথা।এভাবেই সমাজ সংস্কার ও অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য বিরোধী নানা চিত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন দেয়াল। সারাদিন পরিশ্রম করে কাজ করলেও শিক্ষার্থীদের মধ্যে যেন কোন ক্লান্তি নেই।ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে তারা দলে দলে বিভক্ত হয়ে দৃষ্টিনন্দন এ কাজ করছে।তাদের রঙ তুলির ছোঁয়ায় লেখা সমাজ সংস্কারের ভিন্ন ভিন্ন স্লোগান এবং দৃষ্টিনন্দন সৌন্দর্যের নানা চিত্র মুগ্ধ করছে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ কে।কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে।

এসময় তারা বলেন,আমরা অনিয়ম দুর্নীতি ও বৈষম্যহীন একটি রাষ্ট্র ও সমাজ চাই। আমরা নতুন ভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। যে বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে।কোন বৈষম্য থাকবে না।অধিকারের কথা বলতে গিয়ে আর কোন আবু সাঈদ,মুগ্ধ ভাইকে প্রাণ দিতে হবে না।আমাদের এই কথা গুলো আমর দেয়াল লিখনের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সকলের কাছে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু,পলক,আকসারা নেওয়াজ, টুকটুকি,শশী,কথা,জীম,লীমা, সেজুতি,উপমা,আনিকা,তুলি,লিজা, অহনা,সুমাইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।