1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছা পুলিশের অভিযানে ৪ চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছা পুলিশের অভিযানে ৪ চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৪ জন চোর আটক ও ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরের স্বীকারোক্তিতে ৯টি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, ইতোমধ্যে পৌরসভা ও আশপাশ এলাকার একাধিক বাই সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক’দিন পুর্বে এক ব্যক্তি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়।

অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়। চোর জাওয়াদের তথ্য ও চোরদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের ভাড়া ভাঙ্গাড়ী দোকান থেকে ৪টি চোরাই সাইকেলসহ বিভিন্ন জায়গা থেকে মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়।

থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করেন। আটক চোররা হলো, সাতক্ষীরা জেলার সদর থানার ছয়আনী গ্রামের মৃত আব্দুল লতিফ সাহাজীর পুত্র ভাঙ্গাড়ী ব্যবসায়ী আল মামুন সাহাজী (৬৩),  পৌরসভার ৫নং ওয়ার্ডে সরলের মৃত সুকুমার দাশের পুত্র ভাঙ্গাড়ী দোকানের পার্টনার সজল দাশ (৪০), একই ওয়ার্ডের জহুর আলী মিস্ত্রির পুত্র সিরাজুল ইসলাম(৩৮) ও ঘোষাল গ্রামের হেলাল সরদারের পুত্র জাওয়াদ (১৩)।

পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম রেজা জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের একটি ভাঙ্গাড়ি দোকান থেকে ৪টি ও অন্যস্থান থেকে আরোও ৫টিসহ মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে, মামলা নং- ১২।

ওসি রিয়াদ মাহমুদ জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।