1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পিআরের নামে নির্বাচনকে ব্যাহত করার পাঁয়তারা দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পিআরের নামে নির্বাচনকে ব্যাহত করার পাঁয়তারা দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩২১ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারমান ড. আসাদুজ্জামান রিপন  বলেছেন,ভোট ব্যাংক ভারী করতে দলে দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবেনা। সোমবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,পতিত আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন,গত ১৫’ বছরে এ দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে প্রশাসন এমনকি পুলিশ বাহীনি দিয়ে বিরোধী দলের নেতা- কর্মীদের দমন পীড়ন চালাতো। মিথ্যা মামলায় হয়রানী, গুম,খুন ও লুটপাটের রাজত্ব কায়েম করে জনবিছিন্ন হয়ে পড়ে। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দাবিদার দলটি গন আন্দোলনে ৫ আগস্টে পতন ঘটে। সেই দলের প্রধান থেকে শুরু করে চ্যালা চামেন্ডারা পালিয়ে গেছে।এটা পৃথিবীর ইতিহাসে নজীর বিহিন ঘটনা। সে জন্য বলি দল ভারি করতে এসব দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারীদের কোন ভাবেই দলে আশ্রয়- প্রশ্রয় দেওয়া যাবেনা।

আগামীতে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে।পিআর পদ্ধতি এদেশের মানুষের কাছে গ্রহনযোগ্য না এমন মন্তব্য করে তিনি জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, এদলটি গনতন্ত্রের অগ্রযাত্রাকে ধ্বংস করতে ইহ্যুদিদের পদ্ধতি পিআর নিয়ে জল ঘোলা করছে। পিআরের নামে ত্রয়োদশ জাতিয় নির্বাচনকে তারা ব্যাহত করার পাঁয়তারা করছে। কিন্তু এদেশের মানুষ সেটা কোন ভাবেই মানবেনা। যথা সময় দেশে ভোট অনুষ্ঠিত হবে। ৫ আগস্টের পুর্বে এ দলটি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেনি,এখন দেখছি তারা পিআরের নামে পথে ঘাটে সাইনবোর্ড প্যানা টাঙিয়ে মানুষের বিভ্রান্তি ছড়াতে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টায় অব্যাহত রয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক তহিদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,সিনিয়র আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম,জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত,সদস্য সচিব নাদিমুজ্জামান,যুবদল নেতা আতাউর রহমান রুনু।

যুবদলের সদস্য সচিব ইমরান সরদার যুব নেতা রুস্তম আলী ও আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলার বিএনপির সদস্য সচিব এস,এম,ইমদাদুল হক,পৌর কমিটির সদস্য সচিব কামাল আহমদ সেলিম নেওয়াজ, উপজেলা ছাত্রদলের সভাপতি দেবেন ঘোষসহ উপজেলা যুবদলের হাজার হাজার নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।