1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ~ ডিআইজি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পুলিশ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ~ ডিআইজি

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৯৪ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়। তিনি বলেন, যে অপরাধ কর্মকান্ডে জড়িত থাকুক না কেনো তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, অপরাধীদের কোনো অবস্থাতে ছাড় দেয়া হবেনা। একই সংগে নিরাপরাধ মানুষের অধিকার রক্ষায় পুলিশ সর্বদা সচেতন রয়েছে। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সমাজের সকলকে সংগে নিয়েই আমরা নিরাপদ পরিবেশ গড়ে তুলতে চাই। পুলিশের লক্ষ্য শুধু অপরাধ দমন নয়, অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলতে হবে এবং সন্দেহভাজন কার্যকলাপ সম্পর্কে পুলিশকে অবহিত করতে হবে। তিনি বলেন, যুব সমাজকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ডিআইজি বলেন, দিঘলিয়া উপজেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক ও জুয়াড়িদের মূল উৎপাটন করতে নানামুখি পদক্ষেপ নেয়া হবে।

তিনি দিঘলিয়া থানা থেকে দালাল উচ্ছেদের জন্য থানার ওসি কে নির্দেশনা
প্রদান করেন। ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম দিঘলিয়ার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্যে জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

৭ ই মার্চ বিকেল ৩ টার দিকে উপজেলার দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে দিঘলিয়া থানা পুলিশ আয়োজিত অপরাধ নিয়ন্ত্রণকল্পে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সুধি সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দিঘলিয়া উপজেলা থেকে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক, জুয়া ও চাঁদাবাজ মুক্ত করতে সব ধরণের আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সহিংসতা সৃষ্টিকারী সে যে-ই হোক, আর যে দলেরই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) প্রবির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক গ্রাম পুলিশ ইউপি সদস্য, মুসল্লিগণ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।