1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে-  পুলিশ সুপার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে-  পুলিশ সুপার

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৮০ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা (খুলনা) প্রতিনিধি।।খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ( বিপিএম সেবা ) বলেছেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে তাই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এক সাথে কাজ করতে হবে।

যুব সমাজকে খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, তেরখাদা থানা পুলিশ-জনগণের বন্ধু হিসেবে সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

জনগণের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবেনা। অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সমাজে ন্যায় বিচার ও শান্তি বজায় রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়, অপরাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় কঠোর।

পুলিশ ও জনগণের পারস্পারিক সহযোগিতা শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল শক্তি। সচেতন নাগরিকই পারে অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করাই আগামীদিনের নিরাপদ বাংলাদেশ গড়ার চাবিকাঠি।তিনি তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলা ধরে রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।তিনি ১৯ মে বিকেল ৪ টার দিকে খুলনা জেলার তেরখাদা থানার সম্মেলন কক্ষে তেরখাদা থানা পুলিশ আয়োজিত সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল ) মোঃ সাইফুল ইসলাম।

তেরখাদা থানার ওসি ( তদন্ত ) মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলনা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ নাজিবুল ইসলাম মাসুম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পূজা ফ্রন্টের নেতা সমীর কুমার সাহা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, বিএনপি নেতা শেখ ইউসুফ আলী, কৃষকদল নেতা মোঃ সাবু মোল্যা, মোঃ ইলিয়াজ হোসেন, মাওলানা আব্দুর রকিব ও ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্যা।

সভায় এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।