1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্রযুক্তিনির্ভর দক্ষতা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষাবিদ, উপাচার্য, নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের শুরুতে কর্মশালাকে “অত্যন্ত সময়োপযোগী” উল্লেখ করে বলেন, বর্তমান বিশ্বে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের উৎকর্ষ অর্জনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক হতে হবে।

তিনি বলেন, “দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, একবিংশ শতাব্দীতে শিক্ষা, গবেষণা ও জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।”র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গবেষণা প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনমুখী হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বা এলামনাইরা গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমে বড় ভূমিকা রাখছেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, আর এলামনাইরা হলো তার মেরুদণ্ড।”তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশ-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দক্ষতাভিত্তিক শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়
উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে ব্যর্থ হওয়াই এর অন্যতম কারণ।

তিনি বলেন, “নৈতিক মূল্যবোধসম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।”সরকার ইতোমধ্যে শিক্ষা কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সমন্বয়ে এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করা হচ্ছে।
এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্যোক্তা তৈরিতে সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্টপ্রধানমন্ত্রী জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণের জন্য প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং ও ইনোভেশন গ্রান্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এর উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা তৈরি করা, যাতে শিক্ষার্থীরা চাকরির জন্য অপেক্ষা না করে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট’ এবং ‘সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশীদারিত্বে বিজ্ঞান মেলা, ইনোভেশন ফেয়ার ও প্রোডাক্ট সোর্সিং ফেয়ার আয়োজনকে উৎসাহিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি
বক্তব্যে প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং ও ন্যানো টেকনোলজিসহ আধুনিক প্রযুক্তির প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।”বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কারিকুলাম প্রণয়নে শিল্পখাতের চাহিদাকে অন্তর্ভুক্ত করতে হবে।

বক্তব্যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্বের বহুল ব্যবহৃত ট্যাক্সি সেবা Uber-এর নিজস্ব কোনো ট্যাক্সি নেই, সামাজিক যোগাযোগমাধ্যম Facebook নিজে কনটেন্ট তৈরি করে না, অনলাইন প্ল্যাটফর্ম Alibaba-এর নিজস্ব কোনো পণ্যের মজুদ নেই এবং আবাসনসেবা প্ল্যাটফর্ম Airbnb-এর নিজস্ব রিয়েল এস্টেট নেই।
তিনি বলেন, “ইনোভেটিভ আইডিয়া দিয়ে তারা বিশ্ব শাসন করছে। তারা মূলত স্মার্ট ইন্টারফেস হিসেবে কাজ করছে।”প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর জনগণের আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে চায়।

তিনি বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে।”
তবে প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।বক্তব্যের শেষাংশে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।