1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে অপহৃত শিশু উদ্ধার, প্রতিবেশী নয়ন গ্রেপ্তার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে অপহৃত শিশু উদ্ধার, প্রতিবেশী নয়ন গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রাম থেকে অপহৃত শিশু রাফছাকে উদ্ধার করেছে র‌্যাব-৬। বুধবার রাতে অভিযান চালিয়ে কৈয়া বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা আ. রশিদ খানের প্রতিবেশী রাঙ্গা মিয়ার বাড়িতে বসবাস করতেন নয়ন। দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই পারিবারিক যাতায়াত ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে বুধবার সকাল ১১টার দিকে রশিদের স্ত্রী তুলি বেগমের কোলে থাকা শিশু রাফছাকে কোলে নেওয়ার কথা বলে নয়নের স্ত্রী তাদের বাড়িতে নিয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় রশিদ দম্পতি খোঁজ নিতে গেলে জানানো হয়, দোকানে খাবার কিনতে শিশুটিকে সঙ্গে নিয়ে গেছে। কিন্তু এরপরও তারা ফিরে না আসায় পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে মোবাইল ফোনে যোগাযোগ করলে অপহরণকারীরা শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকিও দেয়। এ ঘটনায় শিশুটির বাবা রশিদ খান ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার পর পুলিশ ও র‌্যাব যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে।

শেষ পর্যন্ত বুধবার রাতে র‌্যাব-৬ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী নয়নকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।