1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে এক চিকিৎসকের বাড়িতে স্ত্রীর অনশন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের ফকিরহাট উপজেলার পুটিয়া এলাকায় বৈরী আবহাওয়ার মধ্যেও স্বামীর বাড়িতে সংসার করার দাবিতে অনশনে বসেছেন এমবিবিএস (ইন্টার্ন) চিকিৎসক ডা. বন্যা মজুমদার। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি স্বামী এমবিবিএস চিকিৎসক ডা. শতদল মন্ডলের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন  শুরু করেন।

অনশনরত ডা. বন্যা মজুমদারের অভিযোগ, তার স্বামী ডা. শতদল মন্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি জানতে পারার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ ছড়ানো হয় এবং বিয়ের স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।

ডা. বন্যা মজুমদার জানান, তিনি কোনো সংঘাত চান না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাবেন।

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, ‘বিয়ের পর থেকেই ডা. বন্যা মজুমদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিসের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। সবকিছু যাচাই-বাছাই করেই শতদলের সঙ্গে বন্যার বিয়ে দেওয়া হয়েছিল।’

স্থানীয়দের ভাষ্য, ডা. বন্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হলেও তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি। মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শতদল মন্ডল বলেন, ‘আমার স্ত্রী অনশনে বসেছে, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার আইনজীবীর পরামর্শে কোনো বক্তব্য দিতে পারছি না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।