1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে টমেটো চাষ পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে টমেটো চাষ পরিদর্শনে ইফাদ প্রতিনিধি দল

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৬ বার শেয়ার হয়েছে

খালিদ হাসান, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রকল্প (এসএসিপি) এর আওতাধীন ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন দাতা সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় এসএসিপি এবং ইফাদ এর উর্দ্ধতন কর্মকর্তারা উপজেলার ডহরমৌভোগ ব্লকের বিভিন্ন মৎস্য ঘেরের আইলে টমেটো চাষ পরিদর্শন করেন।
এসএসিপির উপকারভোগী কৃষক-কৃষানীদের সাথে মতবিনিময় করেন। ইফাদের মিশন লিডার ম্যারিয়েল জিমারম্যান,কান্ট্রি ডিরেক্টর ভ্যালানটাইন আচানচো,প্রোগ্রাম কর্মকর্তা রিলা কির্ক, ভ্যালু চেইন স্পেশালিস্ট ফারিয়া তাসিন,এএসিপি প্রজেক্ট টেকনিক্যাল লিড এন্ড এগ্রানমি বুয়াং হাদি, এএসিপি’র প্রোজেক্ট ডিরেক্টর মো. ইমদাদুল হক,ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর জুলকারনাইন, কম্পোনেন্ট ডিরেক্টর মো. রেজাউল রহমান, এসএমও হাবিবুর রহমান, বিশেষজ্ঞ ফারুক আহমেদ, ইফাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট মিনহাজ শহীদ, এম এন্ড ই মো. পারভেজ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানসহ বিভিন্ন কর্মকর্তা ও কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন।
প্রতিনিধিদল প্রকল্প পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কৃষকদের নানা পরামর্শ সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় কৃষি উৎপাদন বাড়াতে পারবেন সে বিষয়ে জানান কৃষকরা। তারা বলেন, যাতায়াত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা ভাল হলে কৃষিতে আরো বেশী লাভবান হবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।