1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০; জনমনে আতঙ্ক - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে আহত ২০; জনমনে আতঙ্ক

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৭ বার শেয়ার হয়েছে

রিয়াজুল ইসলাম রিয়াজ,খুলনার খবর।।ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা এলাকায় একটি পাগলা ঘোড়া যাকে পাচ্ছে তেড়ে গিয়ে কামড়াচ্ছে। এ  ঘটনায়  অন্তত ২০ জনের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আহতদের মধ্যে গুরুতর কয়েকজন ও অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।

খোজ নিয়ে জানা যায়, গত দুইদিনে পৌরসভার বিভিন্ন বয়সী নারী পুরুষ পাগলা ঘোড়াটির কামড়ে ও লাথিতে অন্তত বিশ জনের মতো আহত হয়েছে। পাগলা ঘোড়াটি বিভিন্ন স্থানে ঘুরছে আর সামনে যাকে পাচ্ছে কিছু বুঝে ওঠার আগেই কামড়ে ও লাথি মেরে আহত করছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন, উপজেলার পৌর সদরের বাসিন্দা সাংবাদিক  কাজী হাসান ফিরোজ(৬০),আতাউর রহমান(৫৫), মো. সিদ্দিক,(৪৫), শহিদুল(২৫),মনিরা বেগম(৩৬),আলেয়া বেগম(৩৪)। বাকিদের প্রাথমিকভাবে নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়াও অনেকেই বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মো. নিজাম খান বলেন, কলেজ রোড থেকে শুরু করে চৌরাস্তাসহ পৌর সদরের বিভিন্ন স্থানে গত দুই দিনে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। ঘোড়াটি যাকে পাচ্ছে তেড়ে গিয়ে তাকেই কামড়াচ্ছে। ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর ঘোড়াটিও পাগলের মতো আচরণ করছে।

ঘোড়ার কামড়ে আক্রান্ত সাংবাদিক কাজী হাসান ফিরোজ বলেন, সকালে বাড়ি থেকে হাঁটার জন্য রেলস্টেশনে যাচ্ছিলাম। পথিমধ্যে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে কামড় দেয়। তাৎক্ষণিক লোকজন এসে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আমার জানামতে আজ সকালেই কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।ঘ

টনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য (পপ) কর্মকর্তা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন চিকিৎসা নিতে আসেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়িয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ করছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী সত্যতা নিশ্চিত করে বলেন, স্হানীয়রা পাগলা ঘোড়াটি আটক করছে সংবাদ শুনে অফিসে লোক পাঠিয়েছি।এখনো  সিদ্ধান্ত হয়নি কোন ব্যবস্হা গ্রহণ করবো।তবে জলাতঙ্ক হলে তিন চার দিনের মধ্যে মারা যাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।