1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটায় বৃদ্ধা সুফিয়া বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটায় বৃদ্ধা সুফিয়া বেগমের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনার বটিয়াঘাটা থানার শান্তিনগর গজালমারী এলাকায় সুফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার পচাগলা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুফিয়া বেগম স্থানীয় বাসিন্দা হাসান জমিদারের স্ত্রী বলে জানা গেছে।

৬ ই অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে সুফিয়া বেগমের বাড়ির পাশের একটি ঝোপের ভিতর লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা সুফিয়া বেগমকে গত কয়েকদিন ধরে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে ঝোপের ভিতর ফেলে রাখা হয়েছিল। লাশে পচন ধরায় শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী এক নারী জানান তার লাশের বিভিন্ন স্থানে ধারলো দা এর কোপের আঘাত ছিল, এবং তাকে ঘর থেকে টেনে বের করে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করেছেন এবং গণমাধ্যমকে বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছেন।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয় এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।