1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৪ বার শেয়ার হয়েছে

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা।।খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।‎মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় বটিয়াঘাটা থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, জমি দখল, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানরা স্কুল-কলেজে যাওয়ার পর কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং তাদের চলাফেরা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখা জরুরি। অপরাধ দমনে পুলিশের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
‎থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান গোলদার, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক লিটন হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা আল আমীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

‎এছাড়াও সমাবেশে অংশ নেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, মানবাধিকার ও সমঅধিকার কর্মী, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।‎সভায় বক্তারা পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ বটিয়াঘাটা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

‎সুধী সমাবেশটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।