1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটা হেতালবুনিয়া খাল সংস্কার কচুরিপানা অপসারণে উপসচিব জিয়াউর রহমান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটা হেতালবুনিয়া খাল সংস্কার কচুরিপানা অপসারণে উপসচিব জিয়াউর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৪৪ বার শেয়ার হয়েছে

মো:ইমরান হোসেন খুলনা।।গতকাল সকাল ৯ টার সময় খুলনার বটিয়াঘাটা উপজেলায় হেতাল বুনিয়া খাল থেকে কচুরিপানা অপসারণ করে খালটি ব্যবহার উপযোগী করার জন্য সংস্কারের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে।

সংস্কার কাজের উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান উপসচিব আহমেদ জিয়াউর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, থানা ভারাপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম, বিশ্বের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ৬০০ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এক কিলোমিটার সংস্কারের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)–এর QR Policy Support Fund এবং Research England–এর আর্থিক সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উন্নয়নমূলক সংস্থা লোকস (LoCOS)। আনুষ্ঠানিকভাবে শুরু হবে খাল সংস্কারের মাঠপর্যায়ের কাজ।লোকসের নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার জানান, বটিয়াঘাটা খাল সংস্কার স্থানীয় উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত জরুরি।

গবেষণা ও মাঠপর্যায়ের মূল্যায়নের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যাতে এ অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।তিনি আরও বলেন, খালটির নাব্যতা ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় করা হচ্ছে। প্রকল্প সফল হলে এটি এলাকার জলাবদ্ধতা নিরসনে বড় ভূমিকা রাখবে।উল্লেখ্য, খালটির দুই পাশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। সংস্কারের পর শুধু পানি প্রবাহই স্বাভাবিক হবে না, বরং জনগণের অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতার মাত্রাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খালটি সংস্কারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এতে কৃষি, যোগাযোগসহ নানামুখী সুবিধা পাবে এলাকাবাসী।বটিয়াঘাটা খাল সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে অঞ্চলটিতে পরিবেশবান্ধব উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।