1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বন্যার্তদের সহযোগিতায় কানাডিয়ান সংগঠন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বন্যার্তদের সহযোগিতায় কানাডিয়ান সংগঠন

  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম খুলনা || স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ,কয়েক ঘন্টার ব্যবধানে পানির নিচে কুমিল্লা,ফেনী,নোয়াখালী সহ দেশের কয়েকটি জেলা। পানি বন্দী বিপর্যস্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা সমুন্নত রাখতে ছুটে যায় কানাডা থেকে পরিচালিত তাবাসসুম ফাউন্ডেশনের প্রতিনিধি দল। পরিচালনা করে ফ্রী মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচী।

ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন তাবাসসুম ফাউন্ডেশন ফ্রাইডে ফ্রী ক্লিনিক,যশোর-এর নিয়মিত চিকিৎসক ডা: ইমরান নাজির ও ডা: আসমা সাদিয়া রিমি।পর পর দুইটি ধাপে ফেনী ও লক্ষ্মীপুর জেলার কয়েকটি প্লাবিত গ্রাম ও আশ্রয়কেন্দ্রে পরিচালিত হয় সেবা কার্যক্রম।

১ম ধাপে ২৮ ও ২৯ শে জুলাই ২০২৪ ফেনী জেলার সোনাগাজী ও ফুলগাজী এবং ২য় ধাপে ১১ই সেপ্টেম্বর ২০২৪ লক্ষ্মীপুর জেলার মান্দারী বাজার সহ বন্যা কবলিত কয়েকটি অঞ্চলে পরিচালিত হয় ফ্রী মেডিকেল ক্যাম্প। চিকিৎসক ও ঔষধ সেবার পাশাপাশি জরুরী প্রয়োজনে বিনামূল্যে এম্বুলেন্স সার্ভিসও দেওয়া হয়। উক্ত মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী থেকে সেবা গ্রহণ করেন বন্যা আক্রান্ত সহস্রাধিক মানুষ।

এছাড়াও বিতরণ করা হয় শুকনা খাবার,বস্ত্র,আয়োজন করা হয় গনভোজের। স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে তাবাসসুম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যশোর জেলার কৃতী সন্তান ও কানাডিয়ান নাগরিক মাসুম হোসেন জানান,”আমি পেশায় একজন ফার্মাসিস্ট,স্বদেশের প্রতি দায়িত্ববোধ থেকে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ,আমি পেশায় একজন ফার্মাসিস্ট হওয়ায় সর্বদা চেষ্টা করে চলেছি বিভিন্ন কার্যকর উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অংশ নিতে। আমি তাবাসসুম ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং বিশেষভাবে এসোসিয়েশন অফ বাংলাদেশী ফার্মাসিস্ট ইন কানাডা এবং কে আর এস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের তরুণদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই; যাদের নিরলস শ্রম ও সহযোগিতায় আমরা আমাদের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারি। দেশের ও দেশের মানুষের প্রয়োজনে কাজ করে যাওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের স্লোগানকে বুকে ধারণ করে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে মানবসেবায় কাজ করে যেতে চাই সামনের দিনগুলোতেও।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।