1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটের তিন আসনে মনোনয়ন ফরম কিনলেন বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোত্তালেব হোসেন। তিনি বলেন , এম এ এইচ সেলিমের পক্ষে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা। নব্বইয়ের দশকের শেষভাগে তিনি বাগেরহাটের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে পরাজিত করে বাগেরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি বাগেরহাটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়েই মুনিগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা ও অবকাঠামোগত প্রতিষ্ঠান গড়ে ওঠায় ব্যাপক অবদান রাখেন।

বিএনপি ক্ষমতা হারানোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এরপর দীর্ঘদিন রাজনৈতিক প্রতিকূলতা ও আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতির বাইরে ছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর রাজনীতিতে প্রত্যাবর্তনের ঘোষণায় বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। তাঁর ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে এম এ এইচ সেলিম বলেন,বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চাই। আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম হিসেবেই দেখি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রণয়নের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে।এ বিষয়ে তাঁর বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স বলেন,আমরা বাবার পক্ষ থেকে বাগেরহাট-১, ২ ও ৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা চাই মানুষের সেবা করতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে জনগণের পাশে থেকে কাজ করতে পারি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।