1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটের মোংলায় একাধিক বিয়ের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে বাজার থেকে তুলে নিয়ে গেছে তার একাধিক স্ত্রীর স্বজনরা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটের মোংলায় একাধিক বিয়ের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে বাজার থেকে তুলে নিয়ে গেছে তার একাধিক স্ত্রীর স্বজনরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় একাধিক বিয়ের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে বাজার থেকে তুলে নিয়ে গেছে তার একাধিক স্ত্রীর স্বজনরা। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪’এপ্রিল) দুপুরে বাগেরহাটের মোংলা পৌর শহরের বি এল এস রোড এলাকার মেইন বাজারে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম দেলোয়ার (৩৫), তিনি সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিয়ের নামে প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি অন্তত ছয়টি বিয়ে করেন এবং বিয়ের পর অল্প সময় স্ত্রীর বাড়িতে থেকে বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময় অর্থ-সম্পদ নিয়ে পালিয়ে যেতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেলোয়ার বাজারে অবস্থান করছিলেন। এ সময় তার এক স্ত্রী তাকে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে কয়েকজন স্বজন ঘটনাস্থলে এসে তাকে চিনে ফেলেন এবং ক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তারা তাকে মারধর শুরু করেন।

এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে বাজার এলাকা থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায় স্বজনরা। ঘটনাটি দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় করেন। মুহূর্তের মধ্যেই পুরো বাজার এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি দ্রুত আলোচনায় আসে। তবে ব্যস্ত বাজারে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, অভিযোগ সত্য হলেও অভিযুক্তকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল।

এদিকে, দেলোয়ারকে কোথায় নেওয়া হয়েছে এবং তার বর্তমান অবস্থা কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।