1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে অবরোধ কর্মসূচি - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে অবরোধ কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪১৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে মোল্লাহাটে ব্যাপক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) সকাল ৮ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জড়ো হন। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কে ব্যারিকেড দিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ ঘোষণা করেন।

অবরোধে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, বাগেরহাটের চারটি আসন সংকুচিত করে সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করায় জেলার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। জেলার আয়তন, জনসংখ্যা ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এ এলাকায় চারটি আসন থাকা যৌক্তিক বলে দাবি জানান তারা। বক্তাদের অভিযোগ, আসন কমিয়ে দেওয়ার ফলে বাগেরহাটের মানুষ দীর্ঘমেয়াদে রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন কার্যক্রমে বঞ্চিত হবে।

অবরোধ চলাকালে সকাল থেকে মোল্লাহাটের ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে দূরপাল্লার বাস, ট্রাক ও স্থানীয় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। যাত্রী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে চাকরিজীবীরা ভোগান্তির শিকার হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। পুলিশের উপস্থিতিতে অবরোধকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অবরোধে অংশগ্রহণকারীরা বলেন, “বাগেরহাট একটি ঐতিহাসিক ও সম্ভাবনাময় জেলা। এই জেলার মানুষকে কখনোই প্রান্তিক অবস্থানে রাখা যায় না। তাই যত দ্রুত সম্ভব ৪টি আসন পুনর্বহাল করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

উক্ত সর্বদলীয় অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোল্লাহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, উপজেলা জামায়াতের আমীর কৃষিবিদ হাসমত আলী সরদার, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিসের আমির মাওলানা হাফিজুর রহমান সহ সকল রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।