1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিতর্কিত শিক্ষা রিকুলাম অনতিবিলম্বে বাতিল করুন- খুলনা জাতীয় শিক্ষক ফোরাম - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিতর্কিত শিক্ষা রিকুলাম অনতিবিলম্বে বাতিল করুন- খুলনা জাতীয় শিক্ষক ফোরাম

  • প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৪০১ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দিন, খুলনা || জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা সভাপতি মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান বলেছেন, জুলাই মাস ছাত্র-জনতার বিজয়ের মাস। হাজার হাজার ছাত্র-জনতার তাজা জীবন ও রক্তের বিনিময়ে দেশ অপশাসন মুক্ত হয়েছে। দেশকে দূর্নীতি, দু:শাসন মুক্ত করে গড়তে শিক্ষক সমাজকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন,আমরা লক্ষ্য করেছি,দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে বিগত সরকার নৈতিকতাবিহীন,ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতি নির্ভর কারিকুলাম-২১ চালু করেছে। অনতিবিলম্বে এই ইতিহাস বিকৃত ও চরিত্র বিনাশী বিতর্কিত কারিকুলাম বাতিল করতে হবে। সেই সাথে ইসলামিক স্কলারদের সমন্বয়ে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে।

আজ শনিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে “গণহত্যার বিচার,কারিকুলাম-২১ বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে”আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভাপতি তার বক্তব্যে জুলাই গণহত্যার বিচারসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আহত সকল ছাত্র-জনতার তালিকা তৈরি করে সুচিকিৎসার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবী জানানো হয়।

মানববন্ধনে প্রধান অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব,নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।মানববন্ধন শেষে জুলাই আন্দোলনে আহত,নিহত সবার জন্য মাগফেরাত কামনা ও দুয়া অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগর সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে, মোঃ কামরুল ইসলাম কচি, মাওলানা হারুনুর রশিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, মুফতি মিজানুর রহমান, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মোঃ মুফতি ফজলুল হক ফাহাদ, জেলা সেক্রেটারি শেখ খালিদ হোসেন নাজমুল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সভাপতি ফরহাদ মোল্লা, নগর সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, ইউসুফ গাজী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।