1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস - Khulnar Khabor
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ত্রিশালে বিজয় দিবস

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার শেয়ার হয়েছে

এনামুল হক।।ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর
উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পৌরসভায় ৭নংওর্য়াডে অবস্থিত শহীদ মালেকের কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ত্রিশাল থানার কর্মকর্তা বৃন্দ,ত্রিশাল পৌরসভার প্রতিনিধিগণ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ত্রিশাল, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় জনগণ।

দিবসটি উপলক্ষে সরকারী নজরুল একাডেমীর মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন শেষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদিকী। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান । পরে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সর্বধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে হাসপাতাল, এতিমখানা ও ধলা ভবগুরে আশ্রয়কেন্দ্রে উন্নত খাবার সরবারহ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি নজরুল একাডেমী মাঠে বিজয় মেলা, প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে উপজেলা প্রশাসন।
জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।