1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৬০ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে আজ খুলনার তেরখাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপোধ্বনী এবং বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভসূচনা শুরু হয়।

সকাল সাড়ে ৮ টার দিকে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী।

পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্য এবং কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী এবং পরে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার অপু মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক ( মন্টু ), উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ জুপি রানী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান,অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার গণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম নুরুন্নবী’ র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শেখ হাফিজুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।