1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দাকেপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দাকেপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

মুফতি আশরাফুল ইসলাম,খুলনা || খুলনার দাকোপে ইসলামী সমমনা দলসমূহের উদ্দ্যোগে আজ ৪সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা ডাকবাংলো মোড়ে ভারতে পুরোহিত কর্তৃক নবী (সঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি সাংসদের সেই বক্তব্যের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর দাকোপ উপজেলা সভাপতি মুফতী মোহাম্মাদ শফি এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন,সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মোহাঃ তাবারক হুসাইন, পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ,পৌর সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম,সেক্রেটারী অব: সেনা কর্মকতা আকতারুজ্জাম,জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ওসমান কারিম, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি শেখ মুঃ মুহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিশ দাকোপ উপজেলার সভাপতি মাওলানা ফারুকুজ্জামান,সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইন,পৌর শাখা সভাপতি মুফতি খালিদ হোসাইন,সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম,যুব মজলিশের সভাপতি মাওলানা সোহরাব হুসাইন,সেক্রেটারি মুফতী মুস্তাফিজুর রহমান,জামায়াতে ইসলামী বাংলাদেশ দাকোপ উপজেলা আমীর মাওলানা আবু সাইদ,সেক্রেটারি প্রফেসর জিএম ওহিদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আল: জি এম ইমদাদুল হক,পৌর শাখার সভাপতি মাওঃ জিএম আক্তারজ্জামান,সেক্রেটারি হাফেজ নজরুল ইসলাম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইবৃরাহিম খলিল, সাধারণ সম্পাদক মুরসালিন,ছাত্র মজলিশের আহবায়ক মোহাম্মাদ জোবায়ের, ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখা সভাপতি ইয়াসিন আরাফাত,সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই।দেশের সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা,তা না করে বরং বিজেপি সরকারের সাংসদ সেই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব মুসলিমের মধ্যে ক্ষোভের দাবালন জ্বালিয়ে দিয়েছে৷ মহানবী সা.কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে অনুরোধ জানিয়ে তারা বলেন, কুটনৈতিকভাবে তাদের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে । ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।

বক্তরা আরও বলেন, মহানবী সা.কে মুসলমানগণ নিজের জান-মালের চেয়েও বেশি ভালবাসেন এবং এটা ঈমানের অংশ। সারাবিশ্বে নবীকে নিয়ে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে মুসলমানরা প্রতিবাদ করেই যাবে। প্রয়োজনে নবীর মান ও ইজ্জত রক্ষায় মুসলমানরা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতে সবসময় প্রস্তুত। দেশ থেকে স্বৈরাচারী সরকার পালিয়েছে। ভারতের দালালদেরকও ঈমানদার জনতা হঠাতে সময় নিবে না। ভারত বাক স্বাধীনতার নামে মুসলমানদের রাসুলকে নিয়ে অপমান করলে মুসলমানরা নিরবে বসে থাকবে না। তারা জীবন দিয়ে প্রতিবাদ ও প্রতিহত করবে, ইনশাআল্লাহ।তিনি অবিলম্বে ভারতকে ধর্মীয় অনুভুতিতে আঘাত করা থেকে ফিরে আসার আহ্বান জানান এবং কটুক্তিকারী পুরোহিতক ও তার বক্তব্য সমর্থনকরী বিজেপি নেতার গ্রেফতার করে শাস্তির মুখোমুখির দাবী জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।